ইউটিউব এর মধ্যে ভিডিও আপলোড করার আগে ইউটিউব এর নীতীমালা জানুন।
ভিডিও তৈরি করার পর এইবার ভিডিও আপলোড করার পালা। তবে ভিডিও আপলোড করার আগে কিছু কাজ বা কিছু টিপস খেয়াল করা দরকার।
- কোয়ালিটি থাম্বনেইলঃ বর্তমানে ভিডিও তে লক্ষ লক্ষ ভিউ পাবার একমাত্র ফোকাস হলো ভিডিও থাম্বনেইল। ভিউয়ারদের মন আকৃষ্ট করতে আপনাকে প্রতি ভিডিও এর সাথে হাই কোয়ালিটি বা HD আকারের থাম্বনেইল ব্যবহার করতে হবে । যেন আপনার ভিডিও এর থাম্বনেইল দেখে ভিউয়ার এর মনে আকৃষ্ট জাগে ভিডিও দেখার। এবং সেই থাম্বনেইল যেন আপনার ভিডিও এর কনো অংশের হয়। আবার আপনি যদি অন্যরকম কোনো থাম্বনেইল ব্যবহার করে ভিউয়ারদের মন আকর্ষণ করতে চান তাহলে আপনার ভাল এর চাইতে খারাপই বেশি হবে।
- ভিডিও ট্যাগ ব্যবহারঃ ভিডিও ট্যাগ ব্যবহার একটি দরকারী কাজ হিসাবে আমি মনে করি। যেমন ইউটিউবে সার্চ হয় “ কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় ” এখন আপনি ইউটিউব থেকে ইনকাম করার একটা ভিডিও টিউটরিয়াল তৈরি করলেন । তারপর ভিডিও আপলোড করার সময় ট্যাগ হিসাবে এই রিলেটেড কিছু ট্যাগ যুক্ত করে দিলেন। এতে আপনার সার্চ রেজাল্ট এর প্রভাব বেড়ে যেতে সাহায্য করবে।
সোশ্যাল মিডিয়াতে ভিডিও লিংক শেয়ার
আপনি প্রথম অবস্থায় হয়তো ভিউয়ার পাবেন না । আগে আপনার তৈরি করা ভিডিও গুলি ইউটিউব এ আপলোড করে, ভিডিও লিঙ্ক আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করুন। ও ফেসবুক , টুইটার, লিঙ্কেদিন, এই সমস্থ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে শেয়ার করতে থাকুন। আবার আপনি এইসব মিডিয়াতে ইউটিউব চ্যানেলনের নামে একটি করে পেজ এবং গ্রুপ তৈরি করে বিভিন্নভাবে ফ্লোয়ারস ও মেম্বারস বাড়ান। তাতে আপনি খুব তারাতারি ভালো রেজাল্ট পাবেন। এবং আপনার চ্যানেলটি অব্যশই সাবস্ক্রাইব করতে বলুন।
ইউটিউব চ্যানেল তৈরি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা গেল । এবার ইউটিউব থেকে ইনকাম করা । ও তার আগে চ্যানেল এর যে কাজ গুলি পরিপূর্ণ করা লাগবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব
ইউটিউবে কাজ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে । প্রথম সময়ে আপনার কষ্ট করতে হবে । তবেই তো মিষ্ট মিলবে। এবং প্রতি সপ্তাহে ২ টি করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন । তবে কোনো সময় অন্যের ভিডিও এনে আপনার চ্যানেলে আপলোড দিবেন না। কেননা- তাহলে আপনি ইউটিউব এর কপিরাইট এর আওতায় পরে যাবেন । আর কপিরাইটের আওতাভুক্ত হলে আপনার সব হাড়াতে হবে। অর্থাৎ আপনার সব কষ্ট বিফলে চলে যাবে । তাই ভেবে চিন্তে ইউটিউব এর সব পলিসিগুলি ভালভাবে পড়ে জেনে শুনে কাজ করুন।

0 Comments