ইউটিউবিং করার জন্য যেটি আপনার মেইন ফোকাস সেটি হলো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করা। আপনি ইউটিউবে যতো কিছুই করুন না কেন। আপনার ভিডিও কোয়ালিটি ভাল না হলে ইউটিউবে জীবনেও সফল হতে পারবেন না। ভিডিও কোয়ালিটি সুন্দর করার চেষ্টা করবেন। এবং শর্ট সময়ের মধ্যে ভিডিও কভার করবেন। ইউটিউব এর জন্য কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরির জন্য যা যা প্রয়োজন হতে পারে তা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করি।
- ভালমানের ক্যামেরাঃ ইউটিউব এর জন্য ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদের সবার আগে প্রয়োজন হলো ভালমানের একটি ক্যামেরা। কেননা – আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে চান। তাহলে আপনাকে আগে হাই রেজুলেশন এর এবং HD ভিডিও ক্যাপচার করতে হবে। তবেই তো আপনি কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করার স্থরে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার মোটামুটি ভাল মানের ক্যামেরা কিনতে ৬০ – ৭০ হাজার টাকার বেশি খরচ হয়ে যেতে পারে। আর যদি আপনার ক্যামেরা কেনার মতো সামর্থ্য না থাকে। তাহলে আজকালে ভাল ক্যামেরাওয়ালা স্মার্টফোনের মাধ্যমে আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন। তবে এটা দিয়ে আপনি সব ক্যাটেগরির ভিডিও তৈরির জন্য কাজে লাগাতে পারবেন না।
- একটি কম্পিউটারঃ ভিডিও ইডিটিং করার জন্য অব্যশই আপনার একটি কম্পিউটার এর প্রয়োজন হবে । কেননা – আপনার ভিডিও কোয়ালিটি এবং বিভিন্ন অ্যানোমিশন যোগ করার প্রয়োজন পরবে। সে ক্ষেত্রে আপনার যদি কম্পিউটার থেকে থাকে তাহলে ভাল । আর যদি আপনি কম্পিউটার কিনবেন ভাবছেন তাহলে আমি ভালমানের একটি ডেক্সটপ কম্পিউটার কেনার জন্য বলব। এতে ইডিটিং খুব ভালবাবে করতে পারবেন।
- ভিডিও ইডিটিং সফটওয়্যারঃ আপনি ভিডিও ইডিট করার জন্য এই সফটওয়্যার গুলি ব্যবহার করতে পারেন।
1. Corel Video Studio
2. Cyber Link Power Director
3. Adobe Premier Pro
4. Pinacale Studio
5. AVS Video Editor
6. Sony Vegas Movie Studio
2. Cyber Link Power Director
3. Adobe Premier Pro
4. Pinacale Studio
5. AVS Video Editor
6. Sony Vegas Movie Studio
যদিও এই সফটওয়্যার গুলি পেইড । মানে এই সফটওয়্যার গুলি পেতে আপনাকে কিছু টাকা গুনতে হবে। তবে এই সফটওয়্যারই সবাই ব্যবহার করে থাকে । আর আপনার যদি পেইড সফটওয়্যার কিনতে না পারেন তাহলে ফ্রী সফটওয়্যার দিয়েও মোটামুটি ভালই কাজ চালাতে পারবেন।
ফ্রী সফটওয়্যারগুলির মধ্যে কিছু উল্লেখ্যযোগ্য সফটওয়্যারঃ
ফ্রী সফটওয়্যারগুলির মধ্যে কিছু উল্লেখ্যযোগ্য সফটওয়্যারঃ
1. Kdenlive
2. iVS Edits
2. iVS Edits
এছারাও আরো অনেক ফ্রী সফটওয়্যার পাওয়া যায়। তবে আমি সবসময় আপনাদের পেইড সফটওয়্যার দিয়ে কাজ করার জন্য বলব।

0 Comments