শাওমি রেডমি ৭এ ভারতের বাজারে বিক্রি শুরু হয়েছে মাত্র ৫৯৯৯ রুপীতে। দেশটিতে এটি জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডটির এই দামে সবচেয়ে ভালো বাজেট ফোন। আর ভারতে ৫৯৯৯ রুপি স্মার্টফোনটির অফিসিয়াল রিটেইল মূল্য। তবে জুলাই মাসে যদি কেউ এই বাজেট স্মার্টফোনটি কেনে তবে তাদের জন্য শাওমি ফোনটির অপর ২০০ রুপি ছাড় দিচ্ছে, সুতরাং যার মূল্য দাঁড়াচ্ছে ৫৭৯৯ টাকা।
স্মার্টফোনটি দুইটি মডেলে আসছে যার মধ্যে একটি হচ্ছে ২জিবি র্যাম এবং ৩২ জিবি রম ভার্সন এবং আরেকটি ২ জিবি র্যাম এবং ১৬ জিবি রম ভার্সন। ১৬ জিবি ভার্সনের দাম ৫৯৯৯ রুপি এবং ৩২ জিবি ভার্সনের দাম ৬১৯৯ রুপি। আর ভারতে শাওমির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাওমি তাদের ৭এ স্মার্টফোনটির ১৬ জিবি ভেরিয়েন্টে ২০০ রুপি ছাড় দিচ্ছে।
স্পেসিফিকেশন এবং ডিজাইনের দিক দিয়ে এই ৭এ এর আগের ৬এ মডেলের অনেক বড় আপডেট বলতে গেলে। এর পিছনে থাকছে একটি ১২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৪৮৬ ক্যামেরা সেন্সর, আর সামনে সেলফির জন্য থাকছে ৫ মেগাপিক্সেল শুটার। সম্পূর্ণ ডিভাইসকে প্রসেস করবে ‘স্ন্যাপড্রাগন ৪৩৯’ ২.০ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। আর এ-সিরিজে অক্টা-কোর প্রসেসর আসলেই বাজেট ক্রেতাদের জন্য অনেক বড় সুসংবাদ।

0 Comments