পৃথিবীর প্রথম আন্ডারস্ক্রিন ক্যামেরা যুক্ত একটি প্রোটোটাইপ স্মার্টফোন উন্মুক্ত করার পর; বর্তমান স্মার্টফোন বাজারের অন্যতম শীর্ষ প্রতিযোগী অপো এবার ভাবছে একটি নতুন কমিউনিকেশন সিস্টেম নিয়ে যার নাম তারা দিয়েছে ‘অপো মেসটক’।
‘অপো মেসটক’ এই নতুন প্রযুক্তিতে স্মার্টফোন ইউজার একটি মিডিয়াম বা সর্ট ডিসটেন্স এর মধ্যে অন্য স্মার্টফোন ব্যবহারকারির সাথে ফোন কল, টেক্সট মেসেজ, ভয়েস মেসেজ পাঁঠাতে পারবে; তাও আবার কোনরকম সেলুলার নেটওয়ার্ক, ওয়াইফাই, ব্লুটুথ প্রযুক্তি ছাড়াই। ‘অপো মেসটক’ প্রটোকল তথা কমিউনিকেশন সিস্টেম হবে পুরোপুরি ডি-সেন্ট্রালাইজড। অর্থাৎ এখানে কোন কেন্দ্রীয় এক্সচেঞ্জ সার্ভার বা প্রটোকল থাকছে না।
সেলুলার নেটওয়ার্ক, ওয়াইফাই, ব্লুটুথ প্রযুক্তি ছাড়াই ৩ বর্গকিলোমিটার পর্যন্ত এলাকার ভেতর থাকা এক ব্যবহারকারি অন্য ব্যবহারকারির সাথে যোগাযোগ সম্পন্ন করতে পারবে। অপো তাদের ‘অপো মেসটক’ চিপসেট স্মার্টফোনের ভিতরেই স্থাপন করবে; এক্সটারনাল কোনো কিছুরই দরকার পরবে না। আর অপো জানিয়েছে তাদের এই ‘মেসটক’ চিপসেট পাওয়ার এফিসিয়েন্ট’ও হবে বটে।
এটি কেবল দুটি অপো স্মার্টফোন নয় রেঞ্জ এর ভেতর থাকা আরো অপো স্মার্টফোন এর ভেতর সমভাবে কাজ করবে।

0 Comments