BSNL রিভাইসড করল তাদের 666 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান, প্রতিদিন 3 জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আরও অনেক বেনিফিট

ভারতের টেলিকম সেক্টরে জিওসহ অন‍্যান‍্য প্রাইভেট কোম্পানিগুলিকে সমান তালে টেক্কা দিয়ে চলা দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL কয়েক দিন আগে তাদের গ্ৰাহকদের জন্য 109 টাকা দামের একটি প্রিপেইড প্ল‍্যান লঞ্চ করেছে। এই প্ল‍্যানটির নাম রাখা হয়েছে “মিত্রম প্লাস”। এবার কোম্পানি আরও একটি নতুন প্ল‍্যান পেশ করেছে, যার দাম 666 টাকা। আসলে এটি কোনো নতুন প্ল‍্যান নয়, কোম্পানি তাদের একটি পুরোনো প্ল‍্যান রিভাইসড করেছে।
BSNL এর এই প্ল‍্যানটি এই নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয় বার সংশোধন করা হয়েছে। কোম্পানি তাদের এই প্রিপেইড প্ল‍্যানের ডেটা বেনিফিট আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে। BSNL ইউজাররা এখন এই প্ল‍্যানে 31 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন 3 জিবি করে ডেটা উপভোগ করতে পারবেন। কিন্তু এরপর ডেটা বেনিফিট কমিয়ে প্রতিদিন 2 জিবি করে দেওয়া হবে।
এই বছর অর্থাৎ 2019 সালের শুরুতে BSNL 122 দিন ভ‍্যালিডিটির জন্য সিক্সার 666 প্রিপেইড প্ল‍্যান পেশ করেছিল। এখন এই প্ল‍্যানটিতে 134 দিন ভ‍্যালিডিটি পাওয়া যাচ্ছে। এই প্রিপেইড প্ল‍্যানে গ্ৰাহকরা বিনামূল্যে ভয়েস কল‌ও উপভোগ করতে পারবেন। তবে প্রতিদিন মাত্র 250 মিনিট‌ই কল করা যাবে। এছাড়া এই প্ল‍্যানে প্রতিদিন 3 জিবি ডেটা (অতিরিক্ত ডেটা অফারসহ) ছাড়াও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যাবে।
জানিয়ে রাখি BSNL এর 666 টাকার প্রিপেইড প্ল‍্যানটি আজ অর্থাৎ 23 ডিসেম্বর, 2019 থেকে সমস্ত সার্কেলে কার্যকর হবে। এই প্ল‍্যানের কথা TelecomTalk এর রিপোর্ট থেকে জানা গেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখন‌ও এই ব‍্যাপারে অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি।
প্রসঙ্গত BSNL কয়েক দিন আগে তাদের গ্ৰাহকদের জন্য 109 টাকা দামের একটি প্রিপেইড প্ল‍্যান লঞ্চ করেছিল। এই প্ল‍্যানে 90 দিন ভ‍্যালিডিটির জন্য 5 জিবি ডেটা ও প্রতিদিন 250 মিনিট ভয়েস কল পাওয়া যায়।
জানিয়ে রাখি মার্কেটে আগে থেকেই BSNL এর একটি “মিত্রম” প্ল‍্যান আছে। 49 টাকা দামের এই প্ল‍্যানে 40 টাকার টকটাইম ও 500 এমবি ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 15 দিন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন